Tuesday, June 30, 2026
BD Cricket Guru
১লা জুলাই ২০২৬ ইংল্যান্ড বনাম ইন্ডিয়া ১ম টি-টোয়েন্টি প্রিভিউ
১ জুলাই ২০২৬ ইংল্যান্ড বনাম ইন্ডিয়া ১ম টি-টোয়েন্টি প্রিভিউ...
🗓️ ম্যাচ: ১ম টি-টোয়েন্টি
📅 তারিখ: ১ জুলাই ২০২৬
🕥 বাংলাদেশ সময়: রাত ১০:৩০ মিনিট
📍 ভেন্যু: রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লে-স্ট্রিট, যুক্তরাজ্য
👉মাঠের টি-টোয়েন্টি এভারেজ👈
প্রথম ইনিংসের গড় স্কোর: প্রায় ১৬৩ রান।
১৭০+ স্কোর করলে জয়ের ভালো সম্ভাবনা থাকে।
সর্বোচ্চ টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলীয় স্কোর: ১৯৫/৫ (ইংল্যান্ড)
👉মাঠের আয়তন (Boundary)👈
সোজা (Straight): প্রায় ৭০–৭৫ মিটার
স্কয়ার (Square): প্রায় ৬৩–৬৮ মিটার
মাঠটি মাঝারি আকারের, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়।
👉আউটফিল্ডের বৈশিষ্ট্য👈
ঘাস ছোট ও সমান থাকায় বল দ্রুত বাউন্ডারির দিকে যায়। বৃষ্টি না হলে আউটফিল্ড খুবই দ্রুত থাকে। ফিল্ডারদের জন্য বল থামানো তুলনামূলক কঠিন হতে পারে। ভালো টাইমিংয়ে খেলা শট থেকে চার হওয়ার সম্ভাবনা বেশি। তবে ম্যাচের দিন যদি বৃষ্টি বা অতিরিক্ত আর্দ্রতা থাকে, তাহলে আউটফিল্ড কিছুটা ধীর হতে পারে।
👉ম্যাচের সম্ভাব্য আবহাওয়া👈
🌡️ তাপমাত্রা: ১৫–১৮°C
☁️ আকাশ: আংশিক থেকে বেশিরভাগ মেঘলা
🌦️ বৃষ্টির সম্ভাবনা: ৪০–৬০%, ম্যাচ চলাকালীন হালকা বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে।
💨 বাতাস: ১৫–২৫ কিমি/ঘণ্টা, মাঝারি গতির।
💧 আর্দ্রতা: ৭০–৮৫%
এই আবহাওয়ায়:
নতুন বলে সুইং বোলাররা সুবিধা পেতে পারেন।
বৃষ্টি হলে DLS নিয়ম প্রয়োগের সম্ভাবনা রয়েছে।
👉টস হিস্টরি 👈
মোট টি-২০ আন্তর্জাতিক ম্যাচ: প্রায় ১০টি+
টসে জিতে আগে বোলিং নেওয়ার প্রবণতা বেশি।
টসে জিতে ফিল্ডিং নেওয়া দলই অধিকাংশ ম্যাচে জয় পেয়েছে।
সন্ধ্যার ম্যাচে দ্বিতীয় ইনিংসে শিশির পড়তে পারে, তাই অধিনায়করা সাধারণত রান তাড়া করতে পছন্দ করেন।
এই ম্যাচের সম্ভাব্য টস সিদ্ধান্ত:
টস জিতলে ইংল্যান্ড বা ভারত—দুই দলই আগে বোলিং নেওয়ার সম্ভাবনা বেশি।
কারণ, এই ভেন্যুতে রান তাড়া করা তুলনামূলক সুবিধাজনক বলে ধরা হয়।
👉পিচ রিপোর্ট👈
নতুন বলে পেসাররা সুইং ও সিম মুভমেন্ট পান।
ম্যাচের মাঝামাঝি থেকে ব্যাটিং সহজ হয়ে যায়।
স্পিনারদের সহায়তা তুলনামূলক কম।
ডেথ ওভারে দ্রুত রান তোলা সম্ভব।
👉সম্ভবত প্লেয়ার এলিভেন👈
ইংল্যান্ড প্লেয়ার একাদশ
Phil Salt
Ben Duckett
Harry Brook (অধিনায়ক)
Jos Buttler (উইকেটকিপার)
Jacob Bethell
Will Jacks
Jamie Overton
Brydon Carse
Jofra Archer
Adil Rashid
Saqib Mahmood
ইংল্যান্ড প্লেয়ার একাদশ
Yashasvi Jaiswal
Abhishek Sharma
Suryakumar Yadav (অধিনায়ক)
Tilak Varma
Rinku Singh
Hardik Pandya
Sanju Samson (উইকেটকিপার)
Axar Patel
Harshit Rana
Arshdeep Singh
Varun Chakaravarthy
👉সম্ভাব্য স্কোর👈
যদি ইন্ডিয়া আগে ব্যাট করে: ১৭৫+১৯০
যদি ইংল্যান্ড আগে ব্যাট করে: ১৭০+১৮৫
👉দুই দলের পারসেন্টিস্ট👈
ভারত: ৫৫%
ইংল্যান্ড: ৪৫%